Archives

ফুলে হাতে নিয়ে এটি পেলে নয় এবং এটি মারাদোনার কবর না

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সম্পাদিত ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে একটি সমাধিপাথরে ডিয়েগো মারাদোনা লেখা রয়েছে এবং তার সামনে হাতে ফুল নিয়ে পেলের মতো দেখতে একজন লোক সমাধির ওপর হাত দিয়ে বসে আছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “ফুটবলের রাজপুত্র কে বিদায় জানাচ্ছেন ফুটবল সম্রাট—-মারাদোনাকে বিদায় পেলের— ছবি সৌজন্য:–অভিজিৎ চ‍্যাটার্জী—“। […]

Continue Reading

২০১৫ সালের কলকাতার ঘটনাকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

২০১৬ সালে ভাইরাল হওয়া একটি পোস্টকে সম্প্রতি বাংলাদেশে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। পোস্টটিতে দেখা যাচ্ছে লাল পোশাক পড়ে একটি ছোট শিশু শুয়ে রয়েছে। দাবি করা হচ্ছে এই বাচ্চাটিকে সম্প্রতি লোকসামে সাগরিকা ট্রেনে পাওয়া গেছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“এই শিশুসন্তানটিকে গতকাল ভোরে লাকসামে সাগরিকা ট্রেণে পাওয়া গিয়েছে। সঙ্গে ছিল দুধের বোতল আর বেশ ভালো […]

Continue Reading

না, সৌদি যুবরাজের সাথে করমর্দন করছেন না নেতানিয়াহু

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সম্পাদিত ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সাথে সৌদির যুবরাজের গোপন বৈঠকের ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে নেতানিয়াহু এবং যুবরাজ বিন সলমান করমর্দন করছেন। সোশ্যাল মিডিয়া ছাড়াও খবরের কাগজ নয়া দিগন্ত এই সম্পাদিত ছবিটি তাদের ২৪ নভেম্বরের সংস্করণের একটি প্রতিবেদনে প্রকাশ করে। এই প্রতিবেদনের শিরোনামে […]

Continue Reading

২০১৯ সালের বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুরের ছবিকে ভুয়ো দাবির সাথে পুনরায় শেয়ার

২০১৯ সালের একটি ঘটনার কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে খালে ফেলে দেওয়া হল। পোস্টটিতে অনেকগুলি ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি মূর্তির ধ্বংসাবশেষকে একটি জলাশয় থেকে একটি ভ্যানে তোলা হচ্ছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “****ব্রেকিং নিউজ**** ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু […]

Continue Reading

দক্ষিণ আফ্রিকার ছবিকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সম্পাদিত ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে খোলা রাস্তায় নামাজ পড়া ব্যক্তিকে পাহারা দিচ্ছে একপাল সিংহ। পোস্টে শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে একটি সিংহের দল কয়েকটি গাড়ির রাস্তা আটকে রেখেছে এবং সিংহগুলির মাঝখানে একজন লোক নামাজ পড়ছেন। ছবিটি দেখেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে নামাজ পড়া ব্যক্তিটিকে অন্য কোনও ছবি থেকে কেটে সিংহগুলির […]

Continue Reading

না, আমাকে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেননি জো বাইডেনঃ আহমেদ খান

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে মুসলিম যুবক আহমেদ খানকে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলেন জো বাইডেন। পোস্টটিতে একটি প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করা হয়েছে যেখানে জো বাইডেন, জিল বাইডেন এবং একজন যুবককে দেখা যাচ্ছে। এই পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘এবার মুসলিম যুবক কে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন জো বাইডেন’।   তথ্য […]

Continue Reading

রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর অফিস ভাঙচুর করেননি ট্রাম্প

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আমেরিকান কমেডি শোয়ের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর অফিস ভাঙচুর করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটিতে দেখা যাচ্ছে ট্রাম্পের মতো দেখতে একজন লোক একটি ঘরের আসবাবপত্র ভাঙচুর করছেন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “পাগল ট্রাম্প ক্ষমতা হারিয়ে অফিস ভাঙচুর করল”।  তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি […]

Continue Reading

না, শেখ হাসিনার সাথে এটি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ছবিকে জো বাইডেন বলে দাবি করা হচ্ছে। নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে অভিনন্দন জানাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ম্যালকম টার্নবুলের একটি ছবি শেয়ার করে এই ভুয়ো দাবি করা হচ্ছে। ছবির সাথে ক্যাপশনে লেখা রয়েছে,“আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। আমরা আশা রাখি […]

Continue Reading

এই ভিডিওর সাথে ঢাকার ৯টি বাসে অগ্নিসংযোগের কোনও সম্পর্ক নেই

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২০১৯ সালের একটি ভিডিও শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে ঢাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়ায় ছাত্রলীগের একজনকে হাতেনাতে ধরা হল। ভিডিওতে দেখা যাচ্ছে একজন কিশোর ছেলেকে অনেকগুলি লোক চারিদিক থেকে ঘিরে রেখেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে“আজ বাসে আগুন দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বাসে আগুন দেওয়ায় একজনকে হাতেনা ধরে ফেলেছে […]

Continue Reading

আমি কলকাতায় কালীপুজোর উদ্বোধন করিনিঃ সাকিব আল হাসান

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, কলকাতায় কালীপুজোর উদ্বোধন করলেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। একটি পোস্টে ‘বয়কট সাকিব’ স্ট্যাম্প লাগানো একটি সাকিবের ছবি শেয়ার করে এই ভুয়ো দাবি করা হচ্ছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে,“কোটি ভক্তের প্রাণ  সাকিব আল হাসান কলকাতায় কালীপুজো উদ্বোধন  করছেন। একজন মুসলিম ক্রিকেটারের কাছ থেকে এটি কখনোও […]

Continue Reading