পশ্চিমবঙ্গে কোরবানি ঈদে গরু হত্যার নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিও? জানুন ভিডিওর সত্যতা 

The West Bengal Animal Slaughter Control Act, 1950–এর ভিত্তিতে সরকারি শংসাপত্র ছাড়া গরু/মোষ জবাই করা যাবে না। নির্দিষ্ট শর্তে (যেমন বেশি বয়স, কর্মক্ষমতা হারানো, অসুস্থতা) অনুমতি মিলতে পারে। শুধু অনুমোদিত কসাইখানায় জবাই করা যাবে, প্রকাশ্যে নয়। বিদ্যমান আইনের কড়া প্রয়োগ ও সংশোধিত নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। আর এই প্রেক্ষিতেই একটি ভিডিও সামাজিক মাধ্যমে […]

Continue Reading

ভারতের ত্রিপুরায় মুসলিম ব্যক্তিকে হত্যা করে মন্দিরের ঘণ্টায় ঝোলানো হয়েছে? জানুন ভিডিওর সত্যতা 

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে সেটিকে ভারতে মুসলিম নির্যাতনের ভিডিও দাবি করে শেয়ার করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে বড় ঘণ্টায় ঝুলিয়ে রাখা হয়েছে এবং মাঝে মাঝে দোলানো হচ্ছে। ভয়েসওভারে ব্যক্তি বলছেন, ভারতের ত্রিপুরা রাজ্যে এক মুসলিম যুবককে হত্যা করে মন্দিরের ঘটনায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথা বলায় এক […]

Continue Reading

ভেনেজুয়েলার ভিডিওকে ইরানের দাবি করে শেয়ার 

২৮ ফেব্রুয়ারিতে ইজরায়েল ও আমেরিকার ইরানে যৌথ মিশাইল অভিযান চালিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়েছে। এই হামলায় নিহত হয়েছে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেই সহ শীর্ষ নেতৃবৃন্দ এবং উচ্চ পর্যায়ের সামরিক কমান্ডাররা। এই প্রেক্ষাপটে, মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও গ্যারাজের হামলার আগে ও পরের দৃশ্য দেখিয়ে একটি তুলনামূলক ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে […]

Continue Reading

আর্জেন্টিনার এক রাসায়নিক কারখানার বিস্ফোরণের পুরনো ভিডিওকে ইরানে ইজরায়েল সংঘর্ষের সাথে জুড়ে শেয়ার

ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানের সুপ্রিম লিডারের হত্যার ঘটনার পর মধ্যপ্রাচ্যকে ঘিরে সামাজিক মাধ্যমে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক পোস্টের বন্যা দেখা যাচ্ছে। ইরানের পক্ষ থেকে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলার ভিডিওও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এই ইরান–ইজরায়েল–আমেরিকা সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে একটি বিস্ফোরণের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইরানের হামলায় ইজরায়েলের তেল আবিবে […]

Continue Reading

ভাইরাল হওয়া আতঙ্কিত জনতার ছুটোছুটির ভিডিওটি চলমান ইসরায়েল–ইরান সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলের সাধারণ নাগরিকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষের একটি বড় ভিড় ছুটোছুটি করে একদিকে দৌড়ে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ব্রেকিং:🚨🇮🇱 ইসরাইলের […]

Continue Reading

ড্রোন হামলায় বুর্জ খলিফা ধ্বংসের ভিডিওটি এআই নির্মিত  

চলমান ইরান–ইসরায়েল–আমেরিকা সংঘর্ষের প্রেক্ষাপটে দুবাইয়ের বুর্জ খলিফায় ড্রোন হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে বুর্জ খলিফার মতো দেখতে একটি আকাশচুম্বী ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ইরানের ড্রোন  হামলা দুবাইয়ে বুর্জ খলিফা ধ্বংস।“  তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি।  ফেসবুক […]

Continue Reading

বিজয় দিবস উপলক্ষে দিল্লিতে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে? জানুন ছবির সত্যতা   

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ম্যুরালের  ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি নরেন্দ্র মোদি কর্তৃক বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে দিল্লিতে উদ্বোধন করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতের দিল্লী’তে ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমান দুজনের একটি মোরাল বানানো হয়, গতকাল বাংলাদেশের বিজয় […]

Continue Reading

না, ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হেনস্থা করা হচ্ছে না 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো দেখতে এক ব্যক্তিকে একদল বিক্ষোভকারীর মাঝ দিয়ে যেতে দেখা যাচ্ছে। অনেকেই সেখানে চিৎকার করছে এবং হর্ন বাজাচ্ছে। ওই পরিস্থিতির মাঝেই সেই ব্যক্তি হঠাৎ মেঝেতে পড়ে যান। সঙ্গে সঙ্গে সুরক্ষা কর্মীরা তাকে তুলে দাঁড় করিয়ে দ্রুত বিক্ষোভকারীদের ভিড় থেকে সরিয়ে নিয়ে যান। ভিডিওটি শেয়ার করে […]

Continue Reading

এক অভিযাত্রীর পুরনো ফ্রি ডাইভিং ভিডিও গায়ক জুবিন গার্গের বলে শেয়ার 

১৯ সেপ্টেম্বর খ্যাতনামা গায়ক জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। অসমের মুখ্যমন্ত্রীসহ বহু রাজনৈতিক নেতা, সঙ্গীতশিল্পী ও ভক্তরা তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জানা গেছে, ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে থাকা অবস্থায় ছুটি কাটাতে গিয়ে স্কুবা ডাইভিং করছিলেন তিনি। এ সময় হঠাৎ শ্বাসকষ্টে ভুগে জলের নিচে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে […]

Continue Reading

না, ধর্মীয় কারণে সাধারণ মানুষ সোলার প্যানেল ভাঙছেন না

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে কিছু পুরুষ ও মহিলা সোলার প্যানেল ভাঙচুর করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙ্গে ফেলছে সাধারণ মানুষ।  তথ্য যাচাই করে আমরা জানতে পেরেছি, দাবিটি ভুয়া। ভারতের মহারাষ্ট্রের চালিসগাঁওয়ে অবস্থিত একটি সোলার প্ল্যান্টে কর্মরত শ্রমিকদের বেতন […]

Continue Reading