বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে টেনে-হিঁচড়ে নিয়ে আসছে? জানুন ভিডিওর সত্যতা 

False Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে টেনে-হিঁচড়ে নিয়ে আসছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”সীমান্তে ভা’রতীয় বি এসএফকে টেনে হি’চড়ে নিয়ে এসেছে বিজিবি..🔥💥✊ গো’লামীর দিন শেষ গনতন্ত্র-দেশপ্রেম ও বিএনপি তারেক রহমানের বাংলাদেশ।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ২০২৩ সাল থেকে ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে এই একই ভিডিও ‘@shoyaburSheikh’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ১৬ অক্টোবর, ২০২৩, সালে আপলোড করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতের ২০জন BSF কে হা’রা’লো বাংলাদেশের BGB ⚔️🔥BGB🔥⚔️😎😎BGB KING 😎😎।“ 

উপরোক্ত তথ্য থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের। 

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন বিএনপি চিফ তারেক রহমান। 

অর্থাৎ, ভিডিওটি তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার আগের। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সীমান্তে একজনকে ঘিরে সীমান্ত বাহিনীর সদস্যদের টানা-হেঁচড়ার ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং পুরনো। ভিডিওটি ২০২৩ সাল থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে।

Result Stamp

Title: বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে টেনে-হিঁচড়ে নিয়ে আসছে? জানুন ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *