
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে এক মুসলিম যুবককে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানো হচ্ছে এবং তাকে মারধর করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, ট্রেনের কামরায় এক যুবকের কলার ধরে রেখেছে একজন ব্যক্তি এবং তাকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন। এ সময় ভিড়ের মধ্য থেকে একজন তাকে লাথিও মারতে দেখা যায়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতে মুসলিমদের মুখে শ্রী রাম বলানের জন্য হিন্দুরা মা’র ধর করে বাকীরা তাকিয়ে দেখছে এগুলো দেখলে বুকটা ফেটে যায়একজন মুসলিম হয়ে বেশি বেশি শেয়ার করেন সবাই।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, ভিডিওর ঘটনায় কোন সাম্প্রদায়িক কোন নেই। চলন্ত ভারতীয় ট্রেনে এক ব্যক্তি ৭ বছর বয়সী একটি মেয়েকে যৌন হয়রানি করেছিল। আতঙ্কিত মেয়ের চিৎকারের পর সহযাত্রীরা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক বেশ কয়েকটি ভারতীয় সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। নিউজ১৮, এশিয়া নেট, জি নিউজ-এর ৩০ মে তারিখের প্রতিবেদন থেকে জানা যায়, যুবককে মারধরের ঘটনাটি চলন্ত ভারতীয় ট্রেনের। যাত্রা সময় সেই যুবক পাশে থাকা ৭ বছর কিশোরীকে শ্লীলতাহানি করে। শিশুকন্যাটি যৌন হয়রানির বিষয়টি তার মাকে জানায়। এরপর তার মা কোচে থাকা অন্যান্য যাত্রীদের বিষয়টি অবহিত করেন। খবরটি ছড়িয়ে পড়লে কয়েকজন যাত্রী অভিযুক্তকে ধরে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেই।

অন্যান্য ভারতীয় প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওর ঘটনায় কোন সাম্প্রদায়িক কোন নেই। চলন্ত ভারতীয় ট্রেনে এক ব্যক্তি ৭ বছর বয়সী একটি মেয়েকে যৌন হয়রানি করেছিল। আতঙ্কিত মেয়ের চিৎকারের পর সহযাত্রীরা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।

