মুন্সিগঞ্জের গোয়ালমান্দ্রায় তাবুতে বসবাসকারী বেদে পরিবারদের ছবিকে ভারতের আসামে ঘরছাড়া মুসলিমদের ছবি দাবি করে শেয়ার

False International

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করা হচ্ছে, যেখানে তাবুতে বসবাসকারী এক জনগোষ্ঠীকে দেখা যাচ্ছে। ছবিটি ভারতের আসামে মুসলিম পরিবারগুলোর বেহাল পরিস্থিতির দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ছবির সাথে লেখা হয়েছে,”ভারতের আসামে উচ্ছেদ অভিযান: ঘর হারিয়ে তাবুতে আশ্রয় হাজারো মুসলিম পরিবার।“ 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ইয়া আল্লাহ তুমি মুসলিমদের হেফাজত করো ভারতের আসামে উচ্ছেদ অভিযান: ঘর হারিয়ে তাবুতে আশ্রয় হাজারো মুসলিম পরিবার।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি মুন্সিগঞ্জের গোয়ালমান্দ্রায় বেদে সম্প্রদায়ের তাবুতে থাকার দৃশ্যকে আসামের মুসলিমদের ছবি বলে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ডেইলি স্তার-এর একটি প্রতিবেদনে এই ছবির উল্লেখ পাওয়া যায়। বেদে সম্প্রদায়ের নৌকা থেকে স্থলভিত্তিক তাবু জীবনে পরিবর্তন ও তাদের জীবনসংগ্রাম কেন্দ্রিক এই প্রতিবেদনে জানানো হয়, ছবিটি মুন্সিগঞ্জের গোয়ালমান্দ্রায় তাবুতে বসবাসকারী বেদে পরিবারদের। 

বাংলাদেশের বেদে সম্প্রদায়, যাদের অনেক সময় যাযাবর বা নদীকেন্দ্রিক জনগোষ্ঠী বলা হয় তাদের জীবনযাত্রা নিয়ে। এতে দেখানো হয়েছে, জীবিকা সংকট ও পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক বেদে পরিবার নৌকায় বসবাস ছেড়ে খোলা মাঠে তাবু বা অস্থায়ী বসতিতে থাকতে শুরু করেছে। প্রতিবেদনে দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থায়ী বসবাসের সংকটের কথাও তুলে ধরা হয়েছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মুন্সিগঞ্জের গোয়ালমান্দ্রায় বেদে সম্প্রদায়ের তাবুতে থাকার দৃশ্যকে আসামের মুসলিমদের ছবি বলে শেয়ার করা হচ্ছে।

Result Stamp

Title: মুন্সিগঞ্জের গোয়ালমান্দ্রায় তাবুতে বসবাসকারী বেদে পরিবারদের ছবিকে ভারতের আসামে ঘরছাড়া মুসলিমদের ছবি দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *