আমাদের এলাকায় কোনও অন্তঃসত্ত্বা হিন্দু মহিলার ধর্ষণ হয়নিঃ নোয়াখালী এস পি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নোয়াখালীতে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে লাল শাড়ি পরিহিত একজন মহিলা বিছানায় শুয়ে আছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আজ আবারও ধর্ষিত, আবারও পুরল বাড়িঘর 😢 ব্রেকিং নিউজ: আজ শুক্রবার ২২শে অক্টোবর নোয়াখালীতে সন্ধ্যার পর থেকেই উত্তেজিত মুসলিম […]

Continue Reading

ভারতের একটি নির্বাচনী সভার ছবিকে সাম্প্রদায়িক অশান্তি বিরোধী প্রতিবাদ মিছিল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে হচ্ছে বাংলাদেশে চলমান সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে অসম বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিলে নেমেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি বড় মাঠে জনগণের এক ভিড় উপচে পড়েছে। বেশিরভাগ লোকই গেরুয়া পাগড়ী জাতীয় টুপি পরে আছে যেন মনে হচ্ছে ভিড়ের ওপর গেরুয়া রঙের একটি আস্তরণ […]

Continue Reading

২০১৯ সালের ভারতের ধর্মীয় শোভাযাত্রার ভিডিওকে ভুয়া দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হিন্দুদের মন্দিরে হামলার ঘটনার বিরোধিতায় ভারতে দিল্লীর রাজপথে মিছিল করা হচ্ছে। ৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মসজিদের সামনের রাস্তায় গেরুয়া বস্ত্র পরিহিত অনেক লোক ভিড় জমিয়ে আছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি ভাষার একটি গান শোনা যাচ্ছে।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “অশেষ ধন্যবাদ ভারতীয় […]

Continue Reading

Fact Check: ২০১৭ সাল থেকেই বাংলাদেশে প্রায় ৩০ হাজার মন্ডপে দুর্গাপূজা হয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০১৭ সালে বাংলাদেশে ৩ হাজার দুর্গা পুজা হয় যা ২০২১ সালে বেড়ে ৩২ হাজার হয়ে যায়।  পোস্টের লম্বা ক্যাপশনে লেখা রয়েছে, “২০১৭ সালে পূজামন্ডপ ছিল ৩ হাজারের একটু বেশি৷ ২০২১ এ পূজামন্ডপ দাড়িয়েছে ৩২,১১৮ টা! উল্লেখ্য যে- পূজামন্ডপ মানেই মন্দির না! প্রতিটা পূজামন্ডপই শিরকের […]

Continue Reading

বই হাতে হিজাব পরিহিত তরুণীর ভাইরাল ছবিটি শামসিয়া হাসানির আঁকা নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বই হাতে হিজাব পরিহিত মহিলাদের ছবিটি কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এবং শিল্পী শামসিয়া হাসানির আঁকা। পোস্টে দেখা যাচ্ছে অনেকগুলি হিজাব পরিহিত মহিলার মধ্যে একজন তরুণী লাল রঙের একটি বই হাতে সামনে দাড়িয়ে রয়েছে এবং তার মুখ দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “#নারীর_আঁকা #নারীর_ছবি ছবিটি […]

Continue Reading

না, মেট্রোরেল যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেফতার হওয়া ১১ জন ভারতীয় নন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করে হচ্ছে, মেট্রো রেলের যন্ত্রাংশ চুরির অপরাধে ১১ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করল র‍্যাব (RAB)। একটি ফেসবুজ পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-৪’ লেখা একটি বোর্ড লাগানো রয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে, “মেট্রোরেল চালু না হতেই মেট্রোরেলের যন্ত্রাংশ চুরির অপরাধে র‍্যাবের […]

Continue Reading

ইন্দোনেশিয়ার একটি রিসোর্টের ছবিকে রংপুরের দৃশ্য দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সুন্দর যায়গার ছবি শেয়ার করে সেটিকে রংপুরের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একটি রাস্তার দু-ধারে থাকা বাঁশ বাগান পথটিকে হলুদ মোড়কে ঢেকে ফেলেছে এবং সড়কটির শেষ প্রান্তকে সুড়ঙ্গের মতো আকার নিয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বাংলাদেশ ও পারে যদি ইচ্ছে করে ✊ লোকেশন রংপুর হারাগাছ।“ তথ্য যাচাই […]

Continue Reading

না, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি জো বাইডেন

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সাথে সাক্ষাৎ চলাকালীন ঘুমিয়ে পড়েন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ২২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে বেনেত ইংরেজি ভাষায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের বিষয়ে কথা বলেছেন এবং বাইডেন মুখে মাস্ক পরে একটি চেয়ারে বসে রয়েছেন।  পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ঘুমিয়ে নিচ্ছে বাইডেন 🙄 […]

Continue Reading

ভারতের একটি ভিডিওকে পুলিশের সাথে পরীমনির নাচ বলে ভুয়া দাবি করা হচ্ছে

বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক খবর মানুষের কাছে গুরুত্বপূর্ণ না হলেও ভুয়ো খবর ছড়ানোয় বঙ্গবাসীর জুড়ি মেলা ভার। আর সেই খবর যদি কোনও বিতর্কিত চরিত্র নিয়ে হয় তবে তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি ফেসবুকে ফের পরীমনিকে নিয়ে ভুয়ো খবর ভাইরাল হল। একটি প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, পরীমনি এবং পুলিশ এসআই-এর নাচের […]

Continue Reading

সিলিকনের ভাস্কর্যকে মানুষরূপী বিরল প্রাণী দাবি করে ভুয়া খবর ছড়ানো হচ্ছে

বাংলাদেশে মানুষরূপী অদ্ভুত প্রাণী পাওয়া গিয়েছে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, মানুষের মতো এক বিরল প্রাণীর দেখা পাওয়া গেল। ‘আমার বাংলাদেশ’ নামে একটি ফেসবুক পেজ থেকে একটি প্রতিবেদন শেয়ার করে এই দাবি করা হচ্ছে। প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, “পাওয়া গেল মানুষের মতো এক বিরল প্রাণী।“ পোস্টের ক্যাপশনেও একই […]

Continue Reading