
চলমান ইরান–ইসরায়েল–আমেরিকা সংঘর্ষের প্রেক্ষাপটে দুবাইয়ের বুর্জ খলিফায় ড্রোন হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে বুর্জ খলিফার মতো দেখতে একটি আকাশচুম্বী ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ইরানের ড্রোন হামলা দুবাইয়ে বুর্জ খলিফা ধ্বংস।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি।
তথ্য যাচাইঃ
গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদ প্রতিবেদন থেকে জানতে পারি, বুর্জ খলিফার আশে পাসে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেলেও ভবনটিতে আঘাত হওয়ার কোন খবর পাওয়া যায় না। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় ড্রোন বা মিসাইল হামলা হলে সংবাদ মাধ্যমের চর্চার বিষয় হয়ে উঠত ঘটনাটি। সংবাদ মাধ্যমে এই খবরের অনুপস্থিতি থেকে ধারনা হয় যে, বুর্জ খলিফায় ড্রোন হামলার খবরটি ঠিক নয়।
প্রসঙ্গত, ইরানের হামলায় Fairmont The Palm হোটেলের কাছে আঘাতে ৪ জন আহত হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, জেবেল বিমানবন্দরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কর্মীরা আহত হন, পরে জরুরি সরিয়ে নেওয়া হয়।
তারপর, আমরা ভিডিওটিকে sightengine, hivemoderation এর মত বিশ্বাসযোগ্য এআই নির্মিত ভিডিও শনাক্তকরণ টুলের মাধ্যমে যাচাই করি। টুলগুলোতে ইঙ্গিত করে ভিডিওটি এআই নির্মিত।


নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনিত হয়েছে যে, ইরানের ড্রোন হামলায় বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা ধ্বংসের দাবিটি ভুয়া। ভাইরাল ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
Title:ড্রোন হামলায় বুর্জ খলিফা ধ্বংসের ভিডিওটি এআই নির্মিত
Fact Check By: Nasim AkhtarResult: False

