চাঁদপুরের পুরান বাজারে হিন্দু যুবকের বিরুদ্ধে বিক্ষোভের পুরনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে শেয়ার 

Communal Missing Context

ধর্মীয় ভাবাবেগে আঘাতের সন্দেহের জেরে দিপু চন্দ্র দাসকে প্রকাশ্য রাস্তায় নির্মম হত্যার সাক্ষী হয়েছে দেশ জুড়ে সারা বিশ্ব। আর এই সার্বিক পরিস্থিতির মাঝে একটি ভিডিও উপস্থাপন যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে বিশাল জনগণের একটি ভিড় একত্রিত হয়েছে এবং উপস্থাপক জানাচ্ছেন  শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি সাম্প্রতিকের এবং ইস্কনের এক সদস্যের নবী মুহাম্মদ (সঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় তারা চাদপুরের পুরান বাজারে একত্রিত হয়েছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আজ চাঁদপুরে মিথ্যা ধর্মীয় অবমাননা দিয়ে ইসকন সদস্য কে,বাসা থেকে তুলে নিয়ে প্রকাশ্যে জবাই করতে চায় জঙ্গি রা,এদেশে সুন্দর একটি প্রথা চালু করেছে জঙ্গিরা ধর্ম দিয়ে সন্ত্রাসী করছে। জাগো বাঙ্গালী জাগো দেশ বাঁচাও। 😭🇧🇩।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি নবী মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তির জেরে চাঁদপুরে মুসলিম সম্প্রদায়ের লোকজনের একত্রিত হওয়ার এই ভিডিওটি সাম্প্রতিকের নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

পোস্টের ভিডিওতে থাকা ‘চাঁদপুর কাগজ’ এবং তথ্যগুলকে সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে এই একই ভিডিও দীর্ঘ সংস্করণ ‘চাঁদপুর কাগজ’ নামক সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে পেয়ে যায়। ৩ নভেম্বর, ২০২৫, তারিখে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”চাঁদপুর পুরান বাজার এলাকায় নবী করীম সা: কে নিয়ে ক’টু’ক্তি করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষো’ভে’র সৃষ্টি;  প’রি’স্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর লা’ঠি’চা’র্জ।“ 

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বেশ কিছু সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। প্রতিবেদন গুলো অনুযায়ী, অক্টোবর মাসের শেষের দিকে ইস্কন অনুসারি অনিক নামের এক যুবক নবীজি সম্পর্কে সামাজিক মাধ্যমে এক কটূক্তি করছিলেন। সেই ঘটনায় জনগনের মধ্যে এক ক্ষোভের জন্ম দিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে সেই যুবকেরই এক বন্ধু, জয় বর্মণ ও একই ধরনের মন্তব্য করলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। জয় বর্মণ চাদপুরের পুরান বাজার সংলগ্ন এক মন্দিরে আশ্রয় নিলে ক্ষুব্ধ জনগণ তাকে আটক করে ফেলেছিল। পুলিশ ও বাহিনির যৌথ অভিযানে পরিবেশকে নিয়ন্ত্রনে আনা হয়েছিল। 

প্রতিবেদন আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, নবিজিকে নিয়ে কটূক্তি করায় চাদপুরের পুরান বাজারে লকজনের সমবেত হওয়ার পুরনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা বলে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:চাঁদপুরের পুরান বাজারে হিন্দু যুবকের বিরুদ্ধে বিক্ষোভের পুরনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে শেয়ার

Fact Check By: Nasim Akhtar  

Result:Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *