অখণ্ড ভারতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ছড়ানো ভাইরাল ভিডিওটি সম্পাদিত

Altered Political

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভাষণের ভিডিওটিতে মোদী চলমান সংঘর্ষে ভারতের অবস্থান সম্পর্কে বলছেন এবং জানাচ্ছেন যে ভারত ইসরায়েলকে সমর্থন করে। ভারত ও ইসরায়েলের উদ্দেশ্য একই ইসরায়েলের জন্য ‘গ্রেটার ইসরায়েল’ এবং ভারতের জন্য ‘অখণ্ড ভারত’। ইরান পুরো অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য জবাবদিহি করতে বাধ্য হবে। আমাদের লক্ষ্য পাকিস্তানই রয়ে গেছে এবং এই লক্ষ্য অর্জনের জন্য বর্তমান ইরানি শাসনব্যবস্থার পতন ঘটানো ও ইসরায়েলের মাধ্যমে পুরো ইরান দখল করা জরুরি। গ্রেটার ইসরায়েল ও অখণ্ড ভারতের পথ এটাই একমাত্র।

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে ,”গ্রেটার ইজরায়েল ও অখণ্ড ভারতের স্বপ্ন—আঞ্চলিক শক্তির লড়াইয়ে ইরানই যেন সবচেয়ে বড় বাধা।”মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি বড় ধারণা নিয়ে আলোচনা হয়—‘গ্রেটার ইজরায়েল’ ও ‘অখণ্ড ভারত’। অনেক বিশ্লেষকের মতে, এই দুই কৌশলগত স্বপ্ন বাস্তবায়নের পথে ইরান একটি বড় শক্তি ও বাধা হিসেবে দাঁড়িয়ে আছে। তাই আঞ্চলিক রাজনীতির অনেক সংঘাত ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে ইরানকে দুর্বল করার প্রচেষ্টা। #মোদির বন্ধু রাষ্ট্র ইজরায়েলে সফর।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কোনো বক্তব্য দেননি। ভাইরাল এই ভিডিওটি এআই দিয়ে তৈরি। 

ফেসবুক পোস্ট  

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে একই পরিধানে, একই মঞ্চে প্রধানমন্ত্রীর ভাষণের দীর্ঘ ভিডিওটি পেয়ে যায়। ভিডিওটি দিল্লির এনএক্সটি সামিটে দেওয়া ভাষণের অংশ। প্রধানমন্ত্রীর তার ভাষণে যুদ্ধজনিত বৈশ্বিক সংকট ও সরবরাহ শৃঙ্খলের সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, ভারত বিশ্বনেতাদের সঙ্গে সমন্বয় করে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং নাগরিক ও কৃষকদের স্বার্থ রক্ষা করছে। তিনি জ্বালানি আত্মনির্ভরতা, অবকাঠামো উন্নয়ন ও ইউপিআই-এর নির্ভর ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যও উল্লেখ করেন।

ভাষণের পুরো ভিডিওটিতে কোথাও তিনি ইজরায়েলের সমর্থন করে অখণ্ড ভারত নির্মাণের কথা বলেননি।

ভাইরাল এই ভিডিওটি বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল হওয়ার পর পিআইবির তরফে একটি টুইট পোস্টের মাধ্যমে এটিকে এআই নির্মিত বলে জানিয়েছে এবং একটি তুলনামুলক ভিডিওফ্রেমও শেয়ার করা হয়েছে যা থেকে স্পষ্ট হয় ভিডিওটি ডিজিটালি কারুকার্যের মাধ্যমে তৈরি করা। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা এবং বিনা যুদ্ধেই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে অখণ্ড ভারতের অংশে অন্তর্ভুক্ত করার সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ছড়ানো ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো, সম্পাদিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে তৈরি।

Result Stamp

Title: অখণ্ড ভারতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ছড়ানো ভাইরাল ভিডিওটি সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *