শেখ হাসিনাকে ক্ষমা করার বিষয়ে জামায়াত শিবির আমীরের নামে প্রচারিত মন্তব্যটি বানোয়াট

False Political

সাধারন নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ফেসবুকে অপ্রাসঙ্গিক ভিডিও, ছবি, পোস্টকার্ড-এর বন্যা নেমেছে। একটি পোস্টকার্ড যেখানে যমুনা টিভি’র লোগো ব্যবহার করে জামায়াত ইসলামী আমীর শফিকুর রহমানের একটি মন্তব্য শেয়ার করা হচ্ছে। এই পোস্টকার্ড অনুযায়ী- জামায়াত আমীর বলেছেন, শেখ হাসিনা ক্ষমা চাইলে আমরা তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় স্বাগত জানাবো। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। যমুনা টিভি এ ধরনের কোনো পোস্টকার্ড প্রকাশ করেনি। এমনকি শফিকুর রহমানও এ ধরনের কোনো মন্তব্য করেননি।

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভাইরাল পোস্টকার্ডটি যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স পেজে খুঁজে দেখি। তন্ন তন্ন করে খোঁজার পরও শফিকুর রহমানের ছবি সংবলিত এমন কোনো পোস্টকার্ড পাওয়া যায়নি। 

যমুনা টিভির ওয়েবসাইটেও শফিকুর রহমানের এই মন্তব্য নিয়ে কোন প্রতিবেদন পাওয়া যায় না। 

তারপর, আমরা ভাইরাল এই পোস্টকার্ডে ব্যবহৃত ফন্ট এবং যমুনা টিভির আসল পোস্টকার্ডের ফন্ট তুলনা করে দেখি। যা থেকে স্পষ্ট হয়, ভাইরল পোস্টকার্ডে ব্যবহৃত ফন্ট আলাদা। 

পোস্টকার্ডে ব্যবহৃত শফিকুর রহমানের ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তার ভাষণের পুরো ভিডিওটি পাওয়া যায়। ভাষণের কোথাও শেখ হাসিনাকে নিয়ে এরকম কোন মন্তব্য করেনি। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হবে জামায়াত-শিবিরের আমীরের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ বানোয়াট।

Avatar

Title:শেখ হাসিনাকে ক্ষমা করার বিষয়ে জামায়াত শিবির আমীরের নামে প্রচারিত মন্তব্যটি বানোয়াট

Fact Check By: Nasim A  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *