পাকিস্তানের সংসদে গাধার উৎপাতের ভাইরাল ভিডিওটি এআই নির্মিত

False Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে সংসদ ভবনে গাধার উৎপাতের একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ভবনে সারিবদ্ধ ভাবে বসে রয়েছে জনপ্রতিনিধিরা। তারই মাঝে একটি গাধা ঢুকে কয়েকজন প্রতিনিধিকে ঠেলে ফেলে দিলেন। ভিডিওটি শেয়ার করে এটিকে পাকিস্তানের বলে দাবি করা হচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”**পাকিস্তানের সংসদে গাধা ঢুকে নিজের আসনে বসা সাংসদকে সরিয়ে আসন বুঝে নিয়েছে। আর বাংলাদেশে চিড়িয়াখানার খাঁচা ভেঙে সিংহই বের হয়ে গেছে🤦‍♂️ এই সব ‘অনৈতিকতা’ আর ‘অগণতান্ত্রিকতা’র বিরুদ্ধে ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের প্রতিবাদের অপেক্ষায় রইলাম।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়া। ভাইরাল এই ভিডিওটি বাস্তব অস্তিত্ব নেই। এটি একটি এআই নির্মিত ভিডিও। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর উপরে থাকা লেখা ‘কালবেলা’কে সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, ‘Kalbela World’-এর ইউটিউব চ্যানেলে ভিডিও কেন্দ্রিক দীর্ঘ উপস্থাপন পাওয়া যায়। ৫ দিসেম্বর,২০২৫, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,”পাকিস্তানে পার্লামেন্টে ঢুকে পড়ল গাধা, এআই ভিডিও ভাইরাল |” 

arabianspeed1’– নামক টিকটক প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এখানেও এটিকে এআই নির্মিত ভিডিও বলে জানানো হয়েছে। 

এই অ্যাকাউন্টে আরও বেশ কয়েকটি একই ধরনের ভিডিও আছে যেখানে ভিন্ন ভিন্ন প্রাণীকে সংসদে ঢুকতে দেখা যায়। 

আমরা ভাইরাল ভিডিওটি বিভিন্ন নির্ভরযোগ্য এআই ডিটেকশন টুল ব্যবহার করে পরীক্ষা করেছি। টুলগুলোর বিশ্লেষণ অনুযায়ী, ভিডিওটির ফ্রেম, গতিবিধি, আলো–ছায়া ও ভিজ্যুয়াল উপাদানের মধ্যে একাধিক অসামঞ্জস্য পাওয়া গেছে, যা সাধারণত কৃত্রিমভাবে তৈরি কনটেন্টের ক্ষেত্রে দেখা যায়। টুলগুলো দেখিয়েছে যে ভাইরাল ভিডিওটি সম্ভবত এআই নির্মিত।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দাবিটি মিথ্যা। পাকিস্তানের পার্লামেন্টে গাধা প্রবেশের যে ভাইরাল ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটি বাস্তব কোনো ঘটনা নয়। ভিডিওটি এআই নির্মিত। 

Avatar

Title:পাকিস্তানের সংসদে গাধার উৎপাতের ভাইরাল ভিডিওটি এআই নির্মিত

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *