আফগানিস্তানে জঙ্গি প্রশিক্ষণের পুরনো ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে শেয়ার 

False Social

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র প্রশিক্ষণের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে জামায়াত শিবিরের সদস্যরা পাকিস্তান থেকে অস্ত্র দেশে এনে মাদ্রাসাগুলোতে ছোট ছোট শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। ভিডিওতে দেখা যায়, ফেজ টুপি পরা অল্পবয়সী শিশুদের বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”সন্ত্রাসী জঙ্গি জামাত -শিবিররা ইতিমধ্যে পাকিস্তান থেকে অবৈধ অস্ত্র বাংলাদেশে এনেছে। বিশেষ কয়েকটি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং শুরু করেছে। ছোট ছোট নাবালক শিশুদেরকেও তারা ট্রেনিং দিচ্ছে। ৫ -আগস্ট থানায় হামলা করে হাজার হাজার অস্ত্র লুটপাট করে সেই অস্ত্র দিয়ে গোটা বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে। এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ক্রমশই ধাবিত করছে।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে দাবিটি ভুয়া। আফগানিস্তানের কুনার প্রদেশে জঙ্গি সংগঠনের দ্বারা এক শিশুকে বন্দুক ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার পুরোনো ঘটনাকে সাম্প্রতিক বাংলাদেশের ঘটনা বলে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই দৃশ্য সম্বলিত endslaverynow-এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন পেয়ে যায়। ২৯ মারচ,২০১৬, তারিখের এই প্রতিবেদন ছবির বর্ণনায় লেখা হয়েছে,”আফগানিস্তানের কুনার প্রদেশে একজন আইএস (ইসলামিক স্টেট) জঙ্গি একটি শিশুকে কীভাবে বন্দুক ব্যবহার করতে হয় তা দেখাচ্ছে।“ 

প্রতিবেদন আর্কাইভ 

DW, PBS-এর মত প্রতিবেদনেও এটিকে আফগানিস্তানে আইএসআইএস-এর জঙ্গি প্রশিক্ষণের দৃশ্য বলে জানানো হয়। 

আল জাজিরার ইউটিউব চ্যানেলে ভাইরাল হওয়া এই ভিডিওটি অন্তর্ভুক্ত একটি দীর্ঘ প্রামাণ্যচিত্র পাওয়া যায়। ২ নভেম্বর ২০১৫ তারিখে আপলোড করা প্রামাণ্যচিত্রটির শিরোনামে উল্লেখ করা হয়েছে, “আইএসআইএল এবং তালেবান | বিশেষ প্রামাণ্যচিত্র।“ এতে আফগানিস্তানের পাহাড়ি ও দুর্গম অঞ্চলে আইএসআইএল-এর কর্মকাণ্ড, বিশেষ করে তাদের জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া দৃশ্যও ওই প্রামাণ্যচিত্রের অংশ যা শিশুদের সামনে অস্ত্র প্রদর্শন ও প্রশিক্ষণের মতো চরমপন্থি কার্যকলাপকে নথিভুক্ত করে। যা থেকে পরিষ্কার হয় যে, ভিডিওটি বহু বছর আগের আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরে এবং সেটিকে সাম্প্রতিক বাংলাদেশের ঘটনা বলে বিভ্রান্তিকরভাবে ভাইরাল করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আফগানিস্তানে আইএসআইএস-এর জঙ্গি প্রশিক্ষণের পুরনো দৃশ্যকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:আফগানিস্তানে জঙ্গি প্রশিক্ষণের পুরনো ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *