মুসলিম যুবককে নির্যাতনের ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়; বরং এটি ভারতের অন্য রাজ্য, মধ্যপ্রদেশের

Communal False

প্রতিবেশী দেশ ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনে ২৮৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে বিজেপি সরকার গঠন করেছে। এরপর থেকেই সামাজিক মাধ্যম ফেসবুকে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক পোস্টের বন্যা নেমেছে। সম্প্রতি একটি পোস্ট আমাদের নজরে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর রাজ্যে এক মুসলিম যুবককে মারধর করে জোর করে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করছে হিন্দুরা।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সেখানকার মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে মুরব্বি থেকে জোয়ান যত মুসলমান আছেন সবাইকে ধরে ধরে জয় শ্রীরাম বাড়াচ্ছে এই কুলাঙ্গার হিন্দু সন্ত্রাসীরা।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মুসলিম যুবককে মারধরের ভাইরাল ভিডিওটি ভারতের হলেও পশ্চিমবঙ্গের নয়। এটি মধ্যপ্রদেশ রাজ্যের ঘটনা। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আরিফ নামের এক মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’- এর সন্দেহে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা নির্যাতন করে। সেই ঘটনার ভিডিওকেই বিভ্রান্তিকর দাবিতে পশ্চিমবঙ্গের ঘটনা বলে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে সার্চ করি। ফলে, এই একই ভিডিও ‘The Ancient Times News’ নামক ফেসবুক পেজে পাওয়া যায়। ১৩ মে তারিখে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভোপাল হোরর: ভিএইচপি-বজরং দলের সদস্যরা অভিযোগ করেছেন আন্তঃফেইথ দম্পতির হোটেল রুমে ঝড়, মুসলিম যুবক আরিফ খানকে নৃশংসভাবে আক্রমণ, তার উপর গরুর গোবর ও কালিমা, জোর করে ধর্মীয় স্লোগান এবং শহরের মাধ্যমে তাকে প্যারেড – মহিলা প্রকাশ্যে বলেছেন তিনি একটি কনসেনুয়াল লিভ-ইন সম্পর্কে ছিলেন এবং কোন জবরদস্তি অস্বীকার করেন।“

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন পাওয়া যায়। ১৪ মে তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, মুসলিম যুবককে মারধর এবং ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার ভিডিওটি মধ্যপ্রদেশে রাজ্যের। মুসলিম যুবক তার হিন্দু প্রেমিকাকে নিয়ে একান্ত সময় কাটাতে ভোপালের গোবিন্দপুরার এক হোটেলে ঠায় নিয়েছিল এবং সেই সময় বজরং দলের সদস্যরা লাভ জিহাদের সন্দেহে তাকে আটক করে প্রকাশ্য রাস্তায় মারধর এবং গোবর মাখিয়েছিল। 

প্রতিবেদন আর্কাইভ 

লাল্লানটপ-এর ভিডিও উপস্থাপন অনুযায়ী, যুবকের নাম আরিফ। মারধরের এই ঘটনাটি ঘটেছিল ১০ মে তারিখে। মধ্যপ্রদেশের ভোপালে লাভ জিহাদ সন্দেহে হিন্দু সম্প্রদায়ের যুবকেরা আরিফকে প্রকাশ্য রাস্তায় নির্যাতন, গোবর এবং কালি মাখিয়েছিল। আরও বিস্তারিত জানতে নীচের ভিডিওটি দেখুন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মুসলিম যুবককে মারধরের ভাইরাল ভিডিওটি ভারতের হলেও পশ্চিমবঙ্গের নয়। এটি মধ্যপ্রদেশ রাজ্যের ঘটনা। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আরিফ নামের এক মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’- এর সন্দেহে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা নির্যাতন করে। সেই ঘটনার ভিডিওকেই বিভ্রান্তিকর দাবিতে পশ্চিমবঙ্গের ঘটনা বলে শেয়ার করা হচ্ছে। 

Result Stamp

Title: মুসলিম যুবককে নির্যাতনের ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়; বরং এটি ভারতের অন্য রাজ্য, মধ্যপ্রদেশের

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *