
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে ভারতে মুসলিম ব্যক্তির নির্যাতন দাবি করে শেয়ার করা হচ্ছে। ২৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে এক প্রাপ্ত বয়স্ক লোক সাইকেলে আইস্ক্রিমের ধোপ নিয়ে যাচ্ছে ঠিক তখনই বাইকরত কয়েকজন যুবক তার উপর হামলা করে এবং নির্যাতন করে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”অকারণে নিরীহ মানুষের উপর অত্যাচার কখনোই মানবতার ভাষা হতে পারে না। ধর্ম, জাতি বা পরিচয় নয়—সবার আগে আমরা মানুষ। ভারতে মুসলিমদের উপর ঘটে যাওয়া অন্যায় ও নির্যাতনের এই ভিডিওগুলো হৃদয়কে কাঁদায়। মানবতা আজ প্রশ্নবিদ্ধ, বিবেক আজ নীরব। আমরা চাই শান্তি, ন্যায়বিচার এবং সকল মানুষের সমান অধিকার। 🤲 আল্লাহ সকল মাজলুম মানুষকে হেফাজত করুন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করুন।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভারতে মুসলিম নির্যাতনের নামে ভাইরাল ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিও ‘muklesur__bhaijaan’ নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। তার নাম ‘Muklesur Ali’। এই ইন্সতা প্রোফাইলটি ভারতীয় ইউজারের। তার ইন্সতা প্রোফাইল ঘেঁটে দেখলে হাস্যকর এবং প্র্যাঙ্ক মুলক অনেকগুলো ভিডিও পাওয়া যায়। অনেক ভিডিওতে ভাইরাল এই ভিডিওর বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকেও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যা থেকে ধারনা হয় যে, ভিডিওটি স্ক্রিপ্টেড।
তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী, মুকলেসুর আলী ভারতের বীরভূম জেলার রামপুরহাটের বাসিন্দা।

তার ইউটিউব চানেলেও ভিডিওটি ৯ মে তারিখে আপলোড করা হয়েছে এবং এখানেও অনেক হাস্যকর এবং প্র্যাঙ্ক মুলক ভিডিও পাওয়া যায়। ভিডিও গুলোর মধ্যে বেশ কিছু ভিডিওতে সেই বয়স্ক ব্যক্তিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
চানেলের বিবরণীতে স্পষ্ট জানানো হয়েছে,”চ্যানেলের সব ভিডিও বিনোদনের উদ্দেশ্যে স্ক্রিপ্টেড এবং সতর্কতার সঙ্গে পরিকল্পিত। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়। এগুলো শুধুমাত্র বিনোদনের জন্য প্রদর্শিত হয়। অনুগ্রহ করে কেউ এতে কষ্ট বা বিরক্ত হবেন না।“

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতে মুসলিম নির্যাতনের নামে ভাইরাল ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড।

