
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর জমি থেকে এক ব্যক্তিকে উদ্ধার করার ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সীমান্তে মাইন রাখার সময় ভারতীয় গুপ্তচরকে বিজিবি হাতে-নাতে আটক করেছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”মা’ই’ন পাতার জন্য বাংলাদেশে অ’নু’প্র’বে’শকা’রী বিএসএফ-এর এক গু’প্তচ’র’কে আ’ট’ক করেছে বিজিবি | Chalonbiler Alo #BGB #bsf।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়া। জাতীয় নির্বাচনের সময় মুন্সিগঞ্জে ভোট কেন্দ্রের থেকে একটু দূরে ককটেল বিস্ফোরণ ঘটানো দুষ্কৃতিদের আটক করার পুরনো ভিডিওকে মনগড়া দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতেই এই ভিডিও ‘dbcnews.tv’-এর ফেসবুক পেজে পাওয়া যায়। ভিডিওটি ১২ ফেব্রুয়ারি,২০১৬, তারিখে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে,”মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ, দৌড়ে ধরলো সেনাবাহিনী | DBC NEWS।“
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ১২ ফেব্রুয়ারিতে মুন্সিগঞ্জের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে একটু বাইরে মকটেল বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় পাঁচজন অভিযুক্তকে আটক করেছিল সেনাবাহিনী। আটক পাচজনের নাম হল- রহমত মাঝি, পারভেজ মাঝি, মো. কামাল , আরশাদ মাঝি ও সালিম মাঝি।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সীমান্তে মাইন রাখার সময় ভারতীয় গুপ্তচরকে বিজিবির আটক করার দাবিটি মিথ্যা। জাতীয় নির্বাচনের সময় মুন্সিগঞ্জে ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটানো দুষ্কৃতিদের আটক করার পুরনো ভিডিওকে মনগড়া দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

