বিশ্বকাপের ম্যাচে রেফারি ও ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সমর্থকরা স্টেডিয়ামের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন? জানুন ভিডিওর সত্যতা 

False Sports

চলমান ফিফা বিশ্বকাপে রেফারিংয়ের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ফিফা। বিশেষ করে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে মিশরের করা একটি গোল VAR পর্যালোচনার পর ফাউল হিসেবে চিহ্নিত করে বাতিল করা হয়। এ সিদ্ধান্ত নিয়ে মিশরের প্রধান কোচ ও খেলোয়াড়রা রেফারির বিরুদ্ধে প্রশ্ন তোলেন। এই প্রেক্ষাপটে স্টেডিয়ামের ভেতরে সমর্থক ও পুলিশের মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিশ্বকাপের ম্যাচে রেফারি ও ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সমর্থকরা স্টেডিয়ামের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”’ রেফারি এবং ফিফার দু’র্নী’তি করায় স্টেডিয়ামে ঘটে গেছে এক ম’র্মা’ন্তি’ক ঘটনা।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি চলমান ফিফা বিশ্বকাপের সাথে সম্পর্কিত নয়। ১৯ এপ্রিল প্যারাগুয়ের রাজধানী আসুন্সিওনের ‘দেফেনসোরেস দেল চাকো’ স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দী ফুটবল ক্লাব-ওলেম্পিয়া এবং চেরো পোর্তেনিয়ো মধ্যকার ‘সুপারক্ল্যাসিকো’ ম্যাচে পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ভিডিও কেন্দ্রিক আজ জাজিরা, gulftoday, beIN SPORTS USA-এর ভিডিও উপস্থাপন পেয়ে যায়। জানানো হয়- প্যারাগুয়ের দুই শীর্ষ ফুটবল ক্লাব অলিম্পিয়া ও সেরো পোর্তেনোর মধ্যকার ম্যাচটি চলাকালীন সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় খেলা স্থগিত করা হয়। 

২০২৬ সালের ১৯ এপ্রিল প্যারাগুয়ের রাজধানী আসুন্সিওনের ‘দেফেনসোরেস দেল চাকো’ স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দী ফুটবল ক্লাব ওলেম্পিয়া এবং চেরো পোর্তেনিয়োর মধ্যকার ‘সুপারক্ল্যাসিকো’ ম্যাচটি চরম বিশৃঙ্খলার কারণে স্থগিত হয়ে যায়। স্টেডিয়ামের বাইরে টিকিট ছাড়া একদল চেরো পোর্তেনিয়ো সমর্থক জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। গ্যালারিতে সংঘর্ষের সময় একদল সমর্থক একজন নিরাপত্তা কর্মীকে মারধর করে তার ঢাল কেড়ে নেয়। এর জবাবে পুলিশ সরাসরি গ্যালারিতে কাঁদানে গ্যাস ছোড়ে। চেরো পোর্তেনিয়োর সমর্থক এবং দাঙ্গা পুলিশের মধ্যে এই তুমুল সংঘর্ষের জেরে রেফারি জুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজ প্রথমার্ধের ২৯ মিনিটের মাথায় খেলা বন্ধ করতে বাধ্য হন। পুরো স্টেডিয়াম ধোঁয়ায় ভরে যাওয়ায় প্রায় ৪০,০০০ দর্শকের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং অনেকেই জীবন বাঁচাতে মাঠে নেমে আসেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি চলমান ফিফা বিশ্বকাপের সঙ্গে সম্পর্কিত নয়। ১৯ এপ্রিল প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের ‘দেফেনসোরেস দেল চাকো’ স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাব-ওলিম্পিয়া ও সেরো পোর্তেনিয়োর মধ্যকার ‘সুপারক্ল্যাসিকো’ ম্যাচে পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সঙ্গে শেয়ার করা হচ্ছে।

Result Stamp

Title: বিশ্বকাপের ম্যাচে রেফারি ও ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সমর্থকরা স্টেডিয়ামের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন? জানুন ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *