চট্টগ্রামের দরবার শরিফের পুরনো ভিডিওকে ভারতে মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতনের দৃশ্য বলে শেয়ার 

False Social

প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৮৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে রাজ্যে প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর দল বিজেপি সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এই ঐতিহাসিক জয়ের পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মসজিদের ভেতরে নামাজরত মুসল্লিদের সামনে জোরে জোরে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ভারতে মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতনের দৃশ্য।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”মসজিদে ট্রাম্পেট বাজিয়ে নামাজে ব্যা’ঘা’ত ঘটাচ্ছে ভারতীয় উ/গ্র হিন্দুত্ববাদীরা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি, দাবিটি ভুয়া। ভিডিওটি ভারতের নয়, বরং বাংলাদেশের। এটি চট্টগ্রামের একটি দরবার শরিফের ভিডিও।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এতে দাবি করা হয়েছিল যে, ভারতে মসজিদের ভেতরে এভাবেই বাদ্যযন্ত্র বাজানো হয়েছে। যা থেকে স্পষ্ট হয় ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গ নির্বাচনের অনেক আগের। 

তারপর আমরা ভাইরাল এই ভিডিওটি ‘গোচি শাহি দরবার শরীফ’ নামক টিকটক প্রোফাইলে পাওয়া যায়। ১২ জুন, ২০২৫, তারিখে করা এই পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভিডিওটিতে শাহি দরবার শরিফের ভেতরে একটি ব্যান্ড পার্টি দেখানো হচ্ছে। গাছি শাহী দরবার শরীফ রাওজান অঞ্চলে অবস্থিত একটি দরগাহ। 

https://www.tiktok.com/@goschishahidorbarsharif/video/7514908081441000712

আর্কাইভ

তারপর, গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘গশ্চি শাহী দরবার শরীফ’-এর ইউটিউব চানেল খুঁজে পাই। একই ধরনের একটি ভিডিও ৯ জুন, ২০২৫, তারিখে আপলোড করে শিরনামে লেখা হয়েছে,”অসাধারণ বাজনা অসাধারণ বাশীর সুর গশ্চি শাহী দরবার শরীফ।“ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধন্তে উপনীত হয়েছে যে, ভারতে মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতন করার দাবিটি ভুয়া। ভিডিওটি ভারতের নয় বরং বাংলাদেশের। এটি চট্টগ্রামের একটি দরবার শরিফের ভিডিও। 

Result Stamp

Title: চট্টগ্রামের দরবার শরিফের পুরনো ভিডিওকে ভারতে মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতনের দৃশ্য বলে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *